ExploreBangladesh
English
২০৫টি খাবার

বাংলাদেশের খাবার

শহরের নামেই যার নাম এমন মিষ্টি, নদীর মাছ, মাটির সরায় জমানো দই আর ঋতু বদলালে বদলে যাওয়া ফল।

ছবি: Mmrsafy · CC BY-SA 4.0

বাংলাদেশের খাবার

আখের রস ও গুড় খাবার

আখের রস ও গুড়

জয়পুরহাট · Sugarcane Juice and Akher Gur

চোখের সামনে মাড়াই করা আখের রস আর সোনালি আখের গুড়। যে খেতের আখ দেশের সবচেয়ে বড় চিনিকলে যায়, সেখান থেকেই।

আমড়া খাবার

আমড়া

পিরোজপুর · Amra

টক, কচকচে সবুজ আমড়া। সারা দেশে ফেরিওয়ালারা কেটে, মসলা মেখে বিক্রি করেন।

ইন্দ্রমোহনের রসগোল্লা আর সন্দেশ খাবার

ইন্দ্রমোহনের রসগোল্লা আর সন্দেশ

খুলনা · Indromohon's Rosogolla and Sandesh

হেলাতলা রোডে খুলনার সবচেয়ে পুরোনো নামী মিষ্টির দোকানের রসগোল্লা, সন্দেশ আর মাটির হাঁড়ির দই।

ইলিশের ডিম খাবার

ইলিশের ডিম

চাঁদপুর · Hilsa Roe (Ilish Dim)

সোনালি ইলিশের ডিম, মচমচে ভাজা বা ঝাল ভুনা। চাঁদপুরের মৌসুমি খাবার।

ঈশ্বরদীর লিচু খাবার

ঈশ্বরদীর লিচু

পাবনা · Ishwardi Litchi

ঈশ্বরদীর বাগানের রসে ভরা লাল লিচু। দেশের লিচুর বড় এলাকাগুলোর একটা এই ঈশ্বরদী।

উপকূলের শুঁটকি খাবার

উপকূলের শুঁটকি

বরগুনা · Coastal shutki

বরগুনার উপকূলের মাচায় রোদে শুকানো সামুদ্রিক মাছ, পেঁয়াজ‑মরিচে ঝাল করে রান্না।

উলিপুরের ক্ষীরমোহন খাবার

উলিপুরের ক্ষীরমোহন

কুড়িগ্রাম · Ulipur Khirmohon

ঘন রসে ডোবানো ভারী ছানার মিষ্টি। উলিপুরে বানানো হচ্ছে পঞ্চাশের দশক থেকে।

ওয়ান মিনিট আইসক্রিম খাবার

ওয়ান মিনিট আইসক্রিম

চাঁদপুর · One Minute Ice Cream

চাঁদপুরের নিজের আইসক্রিম, পাওয়া যায় কালীবাড়ির কাছে ‘ওয়ান মিনিট’ মিষ্টির দোকানে। ইলিশ খাওয়ার পর অনেকে এখানে ঢুঁ মারেন।

কড়ি পালের দই খাবার

কড়ি পালের দই

পাবনা · Kori Pal's Doi

ঈশ্বরদীর আড়মবাড়িয়া বাজারে সাইনবোর্ডহীন এক মিষ্টির দোকানের দই, যার জন্য লোকে আগে থেকে অর্ডার দেয়।

কাঁকড়া ভুনা খাবার

কাঁকড়া ভুনা

বাগেরহাট · Mud crab curry

ম্যানগ্রোভের কাদা কাঁকড়া, ঝাল আর ঘন মসলায় ভুনা। মোংলার দিকের নামকরা পদ।

কাটারিভোগ চাল ও চিড়া খাবার

কাটারিভোগ চাল ও চিড়া

দিনাজপুর · Kataribhog Rice and Chira

দিনাজপুরের চিকন সুগন্ধি চাল। পোলাও, পায়েস আর চিড়ার জন্য এর জুড়ি নেই।

কানসাটের আম খাবার

কানসাটের আম

চাঁপাইনবাবগঞ্জ · Mangoes of Kansat

দেশের সবচেয়ে বড় আমের হাটগুলোর একটা। মৌসুমে ফজলি, ল্যাংড়া আর ক্ষীরশাপাতিতে হাট উপচে পড়ে।

কাপাসিয়ার লিচু খাবার

কাপাসিয়ার লিচু

গাজীপুর · Kapasia Lychee

গ্রীষ্মের শুরুতে অল্প কয়েক সপ্তাহ বাগান থেকে সরাসরি আসে থোকা থোকা লাল, রসালো লিচু।

কাপ্তাই হ্রদের কাচকি-চাপিলা খাবার

কাপ্তাই হ্রদের কাচকি-চাপিলা

রাঙ্গামাটি · Kaptai Lake Kachki and Chapila

কাপ্তাই হ্রদ থেকে সদ্য ধরা রুপালি কাচকি আর চাপিলা। মচমচে ভাজা বা পেঁয়াজ‑মরিচে চচ্চড়ি।

কালা ভুনা খাবার

কালা ভুনা

চট্টগ্রাম · Kala Bhuna

ঘণ্টার পর ঘণ্টা কষিয়ে প্রায় কালো করে ফেলা গরুর মাংস। কড়া মসলা, পরোটা বা ভাত দিয়ে জমে যায়।

কালাই রুটি খাবার

কালাই রুটি

চাঁপাইনবাবগঞ্জ · Kalai Roti

মাষকলাইয়ের আটার মোটা রুটি, মাটির খোলায় সেঁকা। সঙ্গে ঝাল মরিচ‑পেঁয়াজের ভর্তা।

কাশিয়ানীর রসমালাই খাবার

কাশিয়ানীর রসমালাই

গোপালগঞ্জ · Kashiani Rasmalai

কাশিয়ানীর থানা রোডের পুরোনো মিষ্টির দোকানের ঘন, দুধেল রসমালাই।

কুমিল্লার রসমালাই খাবার

কুমিল্লার রসমালাই

কুমিল্লা · Cumilla Roshmalai

ঘন মিষ্টি দুধে ডোবানো ছোট ছোট নরম ছানার মিষ্টি। কুমিল্লার নাম শুনলে সবার আগে এটাই মনে পড়ে।

কুয়াকাটার শুঁটকি খাবার

কুয়াকাটার শুঁটকি

পটুয়াখালী · Kuakata shutki

সৈকতের মাচায় রোদে শুকানো মাছ, রান্না হয় ঝাল ঝাঁঝালো ভুনায়।

কুয়াকাটার সামুদ্রিক মাছ ভাজা খাবার

কুয়াকাটার সামুদ্রিক মাছ ভাজা

পটুয়াখালী · Kuakata beach seafood fry

ট্রে থেকে কাঁকড়া, রূপচাঁদা বা চিংড়ি বেছে দিন, চোখের সামনে ভেজে দেবে।

কুষ্টিয়ার কুলফি মালাই খাবার

কুষ্টিয়ার কুলফি মালাই

কুষ্টিয়া · Kushtia Kulfi Malai

ঘণ্টার পর ঘণ্টা জ্বাল দেওয়া দুধ রাতভর জমিয়ে পরদিন বিকেলে বিক্রি। কুলফি বললে কুষ্টিয়ার নামই আসে।

খণ্ডলের মিষ্টি খাবার

খণ্ডলের মিষ্টি

ফেনী · Khondoler Mishti

রসে ডোবানো ছানার মিষ্টি, ফেনীর নামকরা। নাম এসেছে পরশুরামের খণ্ডল এলাকা থেকে।

খাগড়াছড়ির আম্রপালি খাবার

খাগড়াছড়ির আম্রপালি

খাগড়াছড়ি · Khagrachhari Amrapali Mango

পানছড়ি, গুইমারা আর আশপাশের পাহাড়ি বাগানের আঁশহীন মিষ্টি আম্রপালি।

খেজুর গুড় খাবার

খেজুর গুড়

রাজশাহী · Date Palm Molasses (Khejur Gur)

শীতের সবচেয়ে মিষ্টি জিনিস। খেজুরের রস জ্বাল দিয়ে বানানো গাঢ়, ধোঁয়া‑গন্ধের গুড়।

খেজুর গুড়ের শীতের পিঠা খাবার

খেজুর গুড়ের শীতের পিঠা

মাগুরা · Winter pitha with date gur

ভাপা পিঠা আর রসে ভেজা পাটিসাপটা। শীতের সকালে গরম গরম খাওয়ার জিনিস।

খেজুর রসের পায়েস খাবার

খেজুর রসের পায়েস

নড়াইল · Khejur rosher payesh

তাজা খেজুর রসে রাঁধা চালের পায়েস। গ্রামের বাড়িতে শীতের সকালের আদরের খাবার।

গাজীপুরের কাঁঠাল খাবার

গাজীপুরের কাঁঠাল

গাজীপুর · Gazipur Jackfruit

কাপাসিয়া আর শ্রীপুরের লাল মাটির বাগানের মিষ্টি, সুগন্ধি কাঁঠাল। জাতীয় ফলের সেরা স্বাদ এখানেই।

গোপালগঞ্জের রসগোল্লা খাবার

গোপালগঞ্জের রসগোল্লা

গোপালগঞ্জ · Gopalganj Rasgolla

গোপালগঞ্জ শহর আর ভাটিয়াপাড়ার পুরোনো মিষ্টির দোকানের তুলতুলে, রসভরা রসগোল্লা।

গোয়ালন্দ ঘাটের মাছ ও মুরগির ঝোল খাবার

গোয়ালন্দ ঘাটের মাছ ও মুরগির ঝোল

রাজবাড়ী · Goalanda Ghat Fish and Chicken Curry

ঘাটের পাশের ঝাল ঝোল। স্টিমার আর ফেরির যাত্রীরা পুরুষের পর পুরুষ এই রান্না খেয়ে এসেছেন।

গৌরনদীর দই খাবার

গৌরনদীর দই

বরিশাল · Gournadi doi

গৌরনদীর ঘন মিষ্টি দই, ঢাকা–বরিশাল মহাসড়কের পাশে মাটির হাঁড়িতে বিক্রি হয়।

ঘিওরের নিজামের মিষ্টি খাবার

ঘিওরের নিজামের মিষ্টি

মানিকগঞ্জ · Nizam's Sweets of Ghior

ঘিওরের তেরশ্রী বাজারে ষাটের দশকের মাঝামাঝি থেকে বানানো মাওয়া মাখানো ছানার মিষ্টি।

চকবাজারের ইফতার খাবার

চকবাজারের ইফতার

ঢাকা · Chawkbazar Iftar Market

পুরান ঢাকার সবচেয়ে পুরোনো রোজার বাজার। বড় বাপের পোলায় খায় আর শাহি জিলাপির জন্য এর নাম।

চরচম খাবার

চরচম

কুড়িগ্রাম · Charchom (Buffalo-Milk Chomchom)

মহিষের দুধের ছানায় বানানো ঘন চমচম। কুড়িগ্রামের ব্রহ্মপুত্রের চর ছাড়া আর কোথাও মেলে না।

চরের বাদাম খাবার

চরের বাদাম

জামালপুর · Jamuna Char Peanuts

যমুনার চরের টাটকা চিনাবাদাম, গরম বালুতে ভেজে রাস্তার ধারে বিক্রি হয়।

চরের মহিষের দই খাবার

চরের মহিষের দই

নোয়াখালী · Char Buffalo Curd

উপকূলের চরের মহিষের দুধের দই। টক টক, ঘন, জমানো হয় মোটা মাটির হাঁড়িতে।

চলনবিলের মাছ খাবার

চলনবিলের মাছ

নাটোর · Chalan Beel Fish

বিশাল বিলের দেশি মাছ। কই, শিং, মাগুর আর ছোট মাছের সাদামাটা রান্না।

চাঁদপুরের ইলিশ খাবার

চাঁদপুরের ইলিশ

চাঁদপুর · Chandpur Hilsa

জাতীয় মাছের সবচেয়ে নামকরা রূপ: পদ্মা–মেঘনার মোহনার তেলতেলে রুপালি ইলিশ।

চাটগাঁইয়া শুঁটকি খাবার

চাটগাঁইয়া শুঁটকি

চট্টগ্রাম · Chatgaiya Shutki Dishes

চাটগাঁইয়া কায়দায় রাঁধা লইট্টা আর ছুরি শুঁটকি। কিনতে চাইলে শতবছরের পুরোনো আসাদগঞ্জের শুঁটকি বাজার।

চিতই পিঠা ও হাঁসের মাংস খাবার

চিতই পিঠা ও হাঁসের মাংস

নোয়াখালী · Chitoi Pitha with Duck Curry

মাটির ছাঁচে বানানো নরম, ফাঁপা চিতই পিঠা। শীতের সকালে ঝাল হাঁসের মাংসের সঙ্গে খাওয়া হয়।

চুইঝাল দিয়ে খাসির মাংস খাবার

চুইঝাল দিয়ে খাসির মাংস

খুলনা · Chui jhal mutton

চুইঝালের টুকরা দিয়ে রাঁধা মাখোমাখো খাসির মাংস। চুই গোলমরিচ জাতের লতা, মুখে দিলে জিভে ঝিনঝিন করে, গা গরম হয়ে ওঠে।

চুঙ্গাপুড়া পিঠা খাবার

চুঙ্গাপুড়া পিঠা

মৌলভীবাজার · Chunga Pura Pitha

সরু ঢলু বাঁশে চাল ভরে সারা রাত খড়ের আগুনে পোড়ানো পিঠা। মৌলভীবাজারের পাহাড়ি গ্রামে শীতের খাবার।

চুয়াডাঙ্গার আম খাবার

চুয়াডাঙ্গার আম

চুয়াডাঙ্গা · Chuadanga mangoes

হিমসাগর, ল্যাংড়া, আম্রপালি। গরমকালে এ জেলার বাগানের আমে বাজার ভরে যায়।

চুয়াডাঙ্গার খেজুর গুড় খাবার

চুয়াডাঙ্গার খেজুর গুড়

চুয়াডাঙ্গা · Chuadanga date palm gur

লাখ লাখ খেজুরগাছ। শীতের গুড়ের জন্য চুয়াডাঙ্গার নাম অনেক দূর পর্যন্ত যায়।

ছানামুখী খাবার

ছানামুখী

ব্রাহ্মণবাড়িয়া · Chhanamukhi

ভাজা ছানার ছোট শক্ত টুকরা, গায়ে চিনির পাতলা আস্তর। ব্রাহ্মণবাড়িয়ার নিজস্ব মিষ্টি।

জলযোগের লুচি-ডাল খাবার

জলযোগের লুচি-ডাল

যশোর · Joljog's Luchi and Dal

১৮৯৩ সাল থেকে চলা যশোরের এক খাবারের দোকানের ভোরের গরম লুচি আর ডাল।

জামতলার রসগোল্লা খাবার

জামতলার রসগোল্লা

যশোর · Jamtala rosogolla

শার্শার জামতলায় রাস্তার পাশের নামকরা দোকানের নরম, রসে ভেজা রসগোল্লা।

জামালপুরের বুড়িমার মিষ্টি খাবার

জামালপুরের বুড়িমার মিষ্টি

জামালপুর · Burima's Sweets

জামালপুর শহরের আমলাপাড়ার মিষ্টির দোকান। চল্লিশের দশকের শেষে এক নারীর হাতে শুরু, এখনো চালাচ্ছে তাঁর পরিবার।

জামুর্কীর সন্দেশ খাবার

জামুর্কীর সন্দেশ

টাঙ্গাইল · Jamurki Sandesh

মির্জাপুরের জামুর্কীতে কালিদাসের ছানার সন্দেশ। মহাসড়কের ধারের এই মিষ্টি জিআই স্বীকৃতি পেয়েছে।

জারা ও শাশনি লেবু খাবার

জারা ও শাশনি লেবু

সিলেট · Jara and Shashni Citrus

বিশাল সুগন্ধি জারা লেবু আর এলাচের গন্ধওয়ালা শাশনি লেবু। সিলেটিরা খোসাসহ খান।

জেনেভা ক্যাম্পের কাবাব-চাপ খাবার

জেনেভা ক্যাম্পের কাবাব-চাপ

ঢাকা · Geneva Camp Kebab and Chaap

মোহাম্মদপুরের বিহারি ক্যাম্পের পাশে সন্ধ্যায় গরুর চাপ, গুর্দা আর খিরি কাবাবের আসর।

ঝন্টু মিষ্টান্ন ভান্ডারের মিষ্টি খাবার

ঝন্টু মিষ্টান্ন ভান্ডারের মিষ্টি

কুড়িগ্রাম · Sweets of Jhontu Mistanna Bhandar

১৯৩৯ সাল থেকে চলা কুড়িগ্রামের টিনের চালার দোকানের চমচম, রসমঞ্জুরি আর ছানার সন্দেশ।

ঝালকাঠির আমড়া খাবার

ঝালকাঠির আমড়া

ঝালকাঠি · Jhalokathi amra

খালপাড়ের বাগানের টক আমড়া। লবণ‑মরিচ দিয়ে কাঁচা খেতেই সবচেয়ে মজা।

ঝালকাঠির পেয়ারা খাবার

ঝালকাঠির পেয়ারা

ঝালকাঠি · Jhalokathi guava

ভীমরুলীর খালপাড়ের বাগানের কচকচে, হালকা মিষ্টি পেয়ারা।

ঝালকাঠির রসগোল্লা খাবার

ঝালকাঠির রসগোল্লা

ঝালকাঠি · Jhalokathi Rasgolla

ঝালকাঠির শতবছরের পুরোনো ঘোষদের দোকানের রসে ভরা বড় রসগোল্লা। টাটকা গরুর দুধের ছানায় বানানো।

ঝিনাইদহের খেজুর পাটালি খাবার

ঝিনাইদহের খেজুর পাটালি

ঝিনাইদহ · Jhenaidah patali gur

খেজুরের গুড় জমিয়ে বানানো গোল পাটালি। শীতের পুরোটা সময় গ্রামের রান্নাঘরে তৈরি হয়।

তিতাস ও হাওরের মাছ খাবার

তিতাস ও হাওরের মাছ

ব্রাহ্মণবাড়িয়া · Titas and Haor Fish

তিতাস আর মেঘনার নদী‑হাওরের টাটকা মাছ, ঘরোয়া হালকা ঝোলে রান্না।

তিলের খাজা খাবার

তিলের খাজা

কুষ্টিয়া · Tiler khaja

তিল আর চিনির মুচমুচে খাজা। প্রতিটা স্টেশন আর ফেরিঘাটে হকারেরা ফেরি করে বেড়ান।

তিস্তার চরের বাদাম খাবার

তিস্তার চরের বাদাম

নীলফামারী · Teesta Char Peanuts

তিস্তার বালুচরে ফলানো চিনাবাদাম। খোসাসহ ভেজে প্রতিটা বাসস্ট্যান্ডে বিক্রি হয়।

তুলসীমালা চাল খাবার

তুলসীমালা চাল

শেরপুর · Tulshimala Rice

ছোট দানার সুগন্ধি চাল, জিআই স্বীকৃতি পাওয়া। পোলাও, পায়েস আর উৎসবের পিঠায় এর জুড়ি নেই।

দিনাজপুরের পাঁপড় খাবার

দিনাজপুরের পাঁপড়

দিনাজপুর · Dinajpur Papad

দিনাজপুর শহরের হাজারো ঘরে বানানো পাতলা ডালের পাঁপড়। যায় সারা দেশে।

দিনাজপুরের লিচু খাবার

দিনাজপুরের লিচু

দিনাজপুর · Dinajpur Litchi

দেশের সবচেয়ে নামকরা লিচু, দিনাজপুর শহরের আশপাশের বাগান থেকে।

দুরুস কুরা খাবার

দুরুস কুরা

চট্টগ্রাম · Durus Kura

চামড়া ছাড়ানো আস্ত মুরগি ঘন মসলার ঝোলে ধীরে রাঁধা হয়। চট্টগ্রামে মেহমানদারি আর বিয়ের এটা পুরোনো পদ।

নকশি পিঠা খাবার

নকশি পিঠা

নরসিংদী · Nakshi Pitha

চালের গুঁড়ার পিঠার গায়ে সূক্ষ্ম নকশা কাটা। লোকমুখে শোনা যায়, এর শুরু নরসিংদীতে।

নড়াইলের নলেন পাটালি খাবার

নড়াইলের নলেন পাটালি

নড়াইল · Narail patali gur

খেজুর রসের মিহি গুড়ের পাটালি। সবচেয়ে ভালোটাকে এখানে লোকে বলে নলেন বা নলিনী পাটালি।

নাজিরারটেকের শুঁটকি খাবার

নাজিরারটেকের শুঁটকি

কক্সবাজার · Shutki from Nazirartek

দেশের সবচেয়ে বড় শুঁটকিপল্লিগুলোর একটা। রোদে মাছ শুকানোর সারি, আর কড়া গন্ধের শুঁটকির বাজার।

নাটোরের কাঁচাগোল্লা খাবার

নাটোরের কাঁচাগোল্লা

নাটোর · Natore Kacha Golla

নাটোরের বিখ্যাত কাঁচাগোল্লা। নরম, ঝুরঝুরে ছানা, মিষ্টি হালকা। আর মজার ব্যাপার, এটা মোটেও গোল নয়।

নানিয়ারচরের হানিকুইন আনারস খাবার

নানিয়ারচরের হানিকুইন আনারস

রাঙ্গামাটি · Naniarchar Honey Queen Pineapple

নানিয়ারচরের পাহাড়ে ফলা ছোট আকারের, খুব মিষ্টি হানিকুইন আনারস।

নান্দাইলের চ্যাপা শুঁটকি খাবার

নান্দাইলের চ্যাপা শুঁটকি

ময়মনসিংহ · Chyapa Shutki of Nandail

পুঁটি মাছের আধা‑গাঁজানো শুঁটকি। কড়া গন্ধ, কিন্তু যাঁরা খান তাঁরা ছাড়তে পারেন না। নান্দাইলের বাজারে কারিগরেরা নিজেরাই বেচেন।

পঞ্চগড়ের কমলা ও মাল্টা খাবার

পঞ্চগড়ের কমলা ও মাল্টা

পঞ্চগড় · Panchagarh Orange and Malta

ঠান্ডা উত্তরের নতুন বাগানের কমলা আর মাল্টা। শীতে টাটকা পাওয়া যায়।

পঞ্চগড়ের চা খাবার

পঞ্চগড়ের চা

পঞ্চগড় · Panchagarh Tea

উত্তরের সমতল বাগানের চা। অল্প অল্প করে বানানো অর্গানিক চা‑ও পাবেন।

পটুয়াখালীর তরমুজ খাবার

পটুয়াখালীর তরমুজ

পটুয়াখালী · Patuakhali Watermelon

দেশে সবচেয়ে বেশি তরমুজ হয় পটুয়াখালীতে। বেশির ভাগই রাঙ্গাবালী আর উপকূলের বালুময় চরে।

পদ্মা-মেঘনার ইলিশ খাবার

পদ্মা-মেঘনার ইলিশ

শরীয়তপুর · Padma and Meghna Hilsa

শরীয়তপুরের নদী থেকে সদ্য তোলা ইলিশ। ভাজা, ঝোল বা সরষে‑ভাপা, যেভাবে খুশি।

পদ্মার ইলিশ খাবার

পদ্মার ইলিশ

ফরিদপুর · Padma Hilsa

পদ্মা থেকে সদ্য ধরা ইলিশ। সরিষা বাটায় রাঁধা, নয়তো শুধু ভাজা।

পাটুরিয়া ঘাটের নদীর মাছ খাবার

পাটুরিয়া ঘাটের নদীর মাছ

মানিকগঞ্জ · Padma River Fish at the Ghats

পাটুরিয়া আর আরিচা ঘাটের হোটেলে তাজা ইলিশ আর নদীর মাছ, ভাজা বা ঝোলে।

পাথরঘাটার ইলিশ খাবার

পাথরঘাটার ইলিশ

বরগুনা · Patharghata ilish

দেশের অন্যতম ব্যস্ত উপকূলীয় মাছঘাটে সদ্য নামানো সাগরের ইলিশ।

পালং বাজারের রসগোল্লা খাবার

পালং বাজারের রসগোল্লা

শরীয়তপুর · Palong Bazar Rasgolla

পালং বাজারের এক মিষ্টির দোকানের নরম রসগোল্লা। দোকানটা চলছে ১৯৫০ সাল থেকে।

পাহাড়ি পেঁপে, কলা ও আম খাবার

পাহাড়ি পেঁপে, কলা ও আম

বান্দরবান · Hill Papaya, Banana and Mango

পাহাড়ের বাগান আর জুমের ঢালে ফলানো ফল। বান্দরবানের রাস্তার পাশের বাজারে টাটকা পাওয়া যায়।

পাহাড়ি মাল্টা খাবার

পাহাড়ি মাল্টা

খাগড়াছড়ি · Hill Malta

পাহাড়ের বাগানে ফলানো সবুজ খোসার মিষ্টি মাল্টা। হেমন্তে টাটকা ফল আর রস দুটোই পাওয়া যায়।

পুরান ঢাকার বিরিয়ানি খাবার

পুরান ঢাকার বিরিয়ানি

ঢাকা · Old Dhaka Biryani

পুরান ঢাকার যেসব দোকান বংশপরম্পরায় একই রেসিপিতে বিরিয়ানি রাঁধছে, তাদের ঘন সুগন্ধি বিরিয়ানি।

পেলকা খাবার

পেলকা

লালমনিরহাট · Pelka

পাটশাক বা সরিষাশাক অল্প সোডা দিয়ে রান্না, নরম আর আরামের এক পদ। বৃহত্তর রংপুরের খাবার।

পোড়াবাড়ির চমচম খাবার

পোড়াবাড়ির চমচম

টাঙ্গাইল · Porabari Chomchom

টাঙ্গাইলের নামকরা চমচম। ঘন, লালচে‑বাদামি, ওপরে হালকা আস্তর, ভেতর পর্যন্ত রসে ভরা।

প্যারা সন্দেশ খাবার

প্যারা সন্দেশ

নওগাঁ · Pera Sandesh

নওগাঁর নামকরা প্যারা সন্দেশ। লম্বাটে গড়ন, হালকা বাদামি রং, মিষ্টি একেবারে মাপমতো।

প্রদীপ মিষ্টান্ন ভাণ্ডারের মিষ্টি খাবার

প্রদীপ মিষ্টান্ন ভাণ্ডারের মিষ্টি

লালমনিরহাট · Sweets of Pradip Mistanna Bhandar

১৯৬৭ সাল থেকে লালমনিরহাটের সবচেয়ে পরিচিত মিষ্টির দোকান, গোশালা বাজারে।

ফরিদপুরের খেজুরের গুড় খাবার

ফরিদপুরের খেজুরের গুড়

ফরিদপুর · Faridpur Khejur Gur

ফরিদপুরের গ্রামের শীতের খেজুরের গুড়, হালকা রং আর ঘ্রাণের জন্য যার কদর।

ফুচকা-চটপটি খাবার

ফুচকা-চটপটি

ঢাকা · Fuchka and Chotpoti

ঢাকার সবচেয়ে প্রিয় রাস্তার খাবার। মচমচে খোলের ভেতর মসলা মটর আর তেঁতুল পানি।

ফুলছড়ির মরিচ খাবার

ফুলছড়ির মরিচ

গাইবান্ধা · Phulchhari Red Chillies

চরের ঝাল লাল মরিচ। ফুলছড়ির জমজমাট মরিচের হাটে বেচাকেনা হয়।

ফুলবাড়িয়ার লাল চিনি খাবার

ফুলবাড়িয়ার লাল চিনি

ময়মনসিংহ · Fulbaria Lal Chini

আখের রস থেকে হাতে বানানো মিহি দানার লালচে চিনি। ফুলবাড়িয়ার জিআই পণ্য।

বগুড়ার দই খাবার

বগুড়ার দই

বগুড়া · Bogura Doi

মাটির সরায় জমানো ঘন দই, মিষ্টিতে হালকা পোড়া চিনির স্বাদ। দেশের সবচেয়ে নামকরা দই।

বরিশালের ইলিশ খাবার

বরিশালের ইলিশ

বরিশাল · Barishal ilish

দক্ষিণের নদীর রুপালি ইলিশ, তেলে ভরা আর সুগন্ধি। সরষে বাটায় বা ভাজায় সবচেয়ে ভালো।

বাকরখানি খাবার

বাকরখানি

ঢাকা · Bakarkhani

মাটির চুলায় সেঁকা মচমচে, ভাঁজে ভাঁজে স্তর পড়া রুটি। পুরান ঢাকায় সকালে চায়ের সঙ্গে এটাই চলে।

বাগদা চিংড়ি খাবার

বাগদা চিংড়ি

বাগেরহাট · Bagda chingri

বাগেরহাটের লোনাপানির ঘেরের বাগদা চিংড়ি, মিষ্টি আর শক্ত মাংস, পেঁয়াজ‑কাঁচা মরিচে রান্না।

বালিশ মিষ্টি খাবার

বালিশ মিষ্টি

নেত্রকোনা · Balish Misti

বালিশের মতো বড়সড় মিষ্টি, রসে ভেজানো, ওপরে ঘন ক্ষীরের প্রলেপ। নেত্রকোনার গর্ব।

বিউটির লাচ্ছি-ফালুদা খাবার

বিউটির লাচ্ছি-ফালুদা

ঢাকা · Beauty Lassi and Falooda

জনসন রোডের পারিবারিক দোকান, ১৯২২ সাল থেকে লাচ্ছি আর লেবুর শরবত বেচছে।

বিলের মাছ খাবার

বিলের মাছ

গোপালগঞ্জ · Beel Fish

বিলের কই, শিং, শোল আর ছোট মাছ, মৌসুমি শাকসবজি দিয়ে পাতলা ঝোলে রান্না।

ব্যাম্বু চিকেন খাবার

ব্যাম্বু চিকেন

রাঙ্গামাটি · Bamboo Chicken

মসলা মাখানো মুরগি কাঁচা বাঁশের চোঙায় ভরে কয়লার আগুনে পোড়ানো। নরম, ধোঁয়ার গন্ধমাখা।

ভাগ্যকুলের মিষ্টি খাবার

ভাগ্যকুলের মিষ্টি

মুন্সীগঞ্জ · Bhagyakul Sweets

শ্রীনগরের ভাগ্যকুলের ঘন দুধের মিষ্টি। বিক্রমপুরে ভালো মিষ্টি মানেই এই নাম।

ভাসমান বেডের সবজি খাবার

ভাসমান বেডের সবজি

পিরোজপুর · Floating-Garden Vegetables

নাজিরপুরের বিলে কচুরিপানার ভাসমান বেডে জৈব পদ্ধতিতে ফলানো সবজি। এফএও একে বিশ্ব কৃষি ঐতিহ্যের স্বীকৃতি দিয়েছে।

মধুপুরের আনারস খাবার

মধুপুরের আনারস

টাঙ্গাইল · Madhupur Pineapple

মধুপুরের লাল মাটির রসাল আনারস। বর্ষার শুরুতে ভ্যান আর ট্রাক ভরে বিক্রি হয়।

ময়মনসিংহের মাছ খাবার

ময়মনসিংহের মাছ

ময়মনসিংহ · Mymensingh Fish

দেশের সবচেয়ে বড় মাছ চাষের এলাকা। প্রতিটা বাজারে পুকুরের তাজা মাছ।

মহাস্থানের কটকটি খাবার

মহাস্থানের কটকটি

বগুড়া · Mahasthan Kotkoti

মহাস্থানগড়ের আশপাশে ঠোঙা ভরে বিক্রি হওয়া মচমচে ভাজা মিষ্টি।

মহিষলুটির চলনবিলের শুঁটকি খাবার

মহিষলুটির চলনবিলের শুঁটকি

সিরাজগঞ্জ · Chalan Beel Shutki at Mohishluti

চলনবিলের দেশি মাছের রোদে শুকানো শুঁটকি। তাড়াশের মহিষলুটি মাছের আড়তের আশপাশে বাছাই আর বিক্রি হয়।

মহিষের দই খাবার

মহিষের দই

ভোলা · Mohisher doi

মাটির হাঁড়িতে জমানো মহিষের দুধের টক, ঘন দই। চিড়া বা গুড় দিয়ে খাওয়া হয়।

মহেশখালীর মিষ্টি পান খাবার

মহেশখালীর মিষ্টি পান

কক্সবাজার · Maheshkhali Sweet Paan

মহেশখালী দ্বীপের পাহাড়ে জন্মানো পান। মিষ্টি স্বাদের জন্য সারা দেশে এর নাম আছে।

মাওয়ার ইলিশ ভাজা খাবার

মাওয়ার ইলিশ ভাজা

মুন্সীগঞ্জ · Mawa Ilish Bhaja

মুচমুচে পদ্মার ইলিশ ভাজা, গরম ভাত, ভাজা ডিম আর এক চামচ ভাজার তেল।

মাগুরার খেজুর গুড় খাবার

মাগুরার খেজুর গুড়

মাগুরা · Magura date palm gur

গ্রামের রাস্তা আর খেতের আল ধরে দাঁড়ানো খেজুরগাছের টাটকা শীতের গুড়।

মাদারীপুরের খেজুরের গুড় খাবার

মাদারীপুরের খেজুরের গুড়

মাদারীপুর · Madaripur Khejur Gur

সোনালি খেজুরের গুড়। শীতজুড়ে পাওয়া যায় শক্ত পাটালি আর তরল ঝোলা গুড়।

মুক্তাগাছার মণ্ডা খাবার

মুক্তাগাছার মণ্ডা

ময়মনসিংহ · Muktagacha Monda

১৮২৪ সাল থেকে একই দোকানে বানানো চ্যাপ্টা, দানাদার দুধের মিষ্টি। ময়মনসিংহের সবচেয়ে বিখ্যাত স্বাদ।

মুন্সীগঞ্জের পাতক্ষীর খাবার

মুন্সীগঞ্জের পাতক্ষীর

মুন্সীগঞ্জ · Munshiganj Patkhir

দুধ ঘন করে পাতায় মোড়া পাত্রে জমানো ক্ষীর। বিক্রমপুরের এই মিষ্টি জিআই স্বীকৃতি পেয়েছে।

মেঘনার ইলিশ খাবার

মেঘনার ইলিশ

ভোলা · Meghna ilish

ভোলার নদীঘাটে নৌকা থেকে সদ্য নামানো ইলিশ, ভাজা বা সরষে দিয়ে রান্না।

মেজবান খাবার

মেজবান

চট্টগ্রাম · Mezban

চট্টগ্রামের বিখ্যাত মেজবান। ধীরে রাঁধা মসলাদার গরুর মাংস, একসঙ্গে শত শত মানুষ খায়।

মেহেরপুরের হিমসাগর আম খাবার

মেহেরপুরের হিমসাগর আম

মেহেরপুর · Meherpur Himsagar Mango

মেহেরপুরের বাগানের আঁশহীন, সুগন্ধি হিমসাগর। এর কিছু ইউরোপেও যায়।

মোল্লা হোটেলের গরুর মাংস ভুনা খাবার

মোল্লা হোটেলের গরুর মাংস ভুনা

ঝিনাইদহ · Molla Hotel Beef Bhuna

১৯৬৮ সাল থেকে চলা ঝিনাইদহের এক হোটেলের গরুর মাংস ভুনা। দোকান কখনো বন্ধ হয় না।

যশোরের খেজুর গুড় খাবার

যশোরের খেজুর গুড়

যশোর · Jashore khejur gur

খেজুরের রস জ্বাল দিয়ে বানানো শীতের গুড়। পাওয়া যায় তরল ঝোলা গুড় আর শক্ত পাটালি হিসেবে।

রসকদম খাবার

রসকদম

রাজশাহী · Roshkodom

রাজশাহীর নিজের মিষ্টি রসকদম। দুধের মিষ্টির ছোট্ট গোল্লা, গায়ে বড় বড় সাদা চিনির দানা, দেখতে কদম ফুলের মতো।

রসকদম খাবার

রসকদম

মেহেরপুর · Rosokodom

কদম ফুলের নামে গোল দুধের মিষ্টি। মেহেরপুরে সাবিত্রীর জুড়ি।

রাঙামাটির পাহাড়ি কমলা খাবার

রাঙামাটির পাহাড়ি কমলা

রাঙ্গামাটি · Rangamati Hill Orange

নানিয়ারচর আর আশপাশের উপজেলার বাগানের কমলা। ডিসেম্বর‑জানুয়ারিতে রাঙামাটি শহরে বিক্রি হয়।

রাজবাড়ীর ক্ষীর চমচম খাবার

রাজবাড়ীর ক্ষীর চমচম

রাজবাড়ী · Rajbari Khir Chomchom

গুঁড়ো ক্ষীরে মোড়ানো চমচম। দুধে ভরা এই মিষ্টি নিয়ে রাজবাড়ীর লোকজনের গর্বের শেষ নেই।

রাজশাহীর আম খাবার

রাজশাহীর আম

রাজশাহী · Rajshahi Mango

বাঘা আর চারঘাটের বাগানের মিষ্টি, সুগন্ধি আম। গরমের শুরুতেই সবচেয়ে ভালো।

রাজশাহীর কালা ভুনা খাবার

রাজশাহীর কালা ভুনা

রাজশাহী · Rajshahi Kala Bhuna

কয়েক ঘণ্টা ধরে ভুনা করা কালচে গরুর মাংস। রাজশাহী শহরে বাইরে খেতে গেলে লোকে প্রথমে এটাই খোঁজে।

রামগতির মহিষের দই খাবার

রামগতির মহিষের দই

লক্ষ্মীপুর · Ramgati Buffalo Curd

মেঘনার চরের মহিষের দুধে পাতা ঘন, টক দই। মাটির পাত্রে বিক্রি হয়, পুরো উপকূলে এর কদর।

রূপসা ঘাটের সন্ধ্যার খাবার খাবার

রূপসা ঘাটের সন্ধ্যার খাবার

খুলনা · Rupsha Ghat Evening Snacks

সন্ধ্যায় রূপসা নদীর পাড়ের দোকানে ঘুগনি, মাটন চপ, পোড়া রসুন আর চা।

লইট্টা ফ্রাই ও কোরাল মাছ খাবার

লইট্টা ফ্রাই ও কোরাল মাছ

কক্সবাজার · Loitta Fry and Coral Curry

মচমচে লইট্টা ফ্রাই আর কোরাল মাছের ঝোল। কক্সবাজার শহরে সামুদ্রিক মাছ দিয়ে ভাত খাওয়া মানে এটাই।

লক্ষ্মীপুরের নারকেল ও ডাব খাবার

লক্ষ্মীপুরের নারকেল ও ডাব

লক্ষ্মীপুর · Lakshmipur Coconut and Daab

লক্ষ্মীপুর নারকেলের জেলা। প্রায় প্রতিটা বাড়িতে নারকেলগাছ, ডাব আর নারকেলের পিঠা সবখানে।

লক্ষ্মীপুরের মেঘনার ইলিশ খাবার

লক্ষ্মীপুরের মেঘনার ইলিশ

লক্ষ্মীপুর · Lakshmipur Meghna Hilsa

লক্ষ্মীপুরের মেঘনার প্রায় ১০০ কিলোমিটার জুড়ে ধরা ইলিশ। নদীর পাড়ের মাছঘাটে নৌকা থেকেই বিক্রি হয়।

লটকন খাবার

লটকন

নরসিংদী · Lotkon

টক‑মিষ্টি হলুদ ফল, ভেতরে স্বচ্ছ কোয়া। বর্ষায় নরসিংদী মানেই লটকন।

লতিরাজ কচু খাবার

লতিরাজ কচু

জয়পুরহাট · Lotiraj Kochu

জয়পুরহাটের নিজস্ব কচু। এর নরম লতিই আসল জিনিস, রান্না হয় মাখোমাখো তরকারিতে।

লালপুরের খেজুর গুড় খাবার

লালপুরের খেজুর গুড়

নাটোর · Lalpur Date Palm Gur

নাটোরের শীতের পাটালি আর ঝোলা গুড়। সবচেয়ে বেশি হয় লালপুরে।

লালমাই পাহাড়ের কাঁঠাল খাবার

লালমাই পাহাড়ের কাঁঠাল

কুমিল্লা · Lalmai Hill Jackfruit

লালমাই পাহাড়ের লাল মাটির ঢালে ফলানো সুগন্ধি কাঁঠাল। গরমকালে বাজারে স্তূপ হয়ে থাকে।

লৌহজংয়ের রসগোল্লা খাবার

লৌহজংয়ের রসগোল্লা

মুন্সীগঞ্জ · Louhajang Rosogolla

লৌহজংয়ের বাজারে কড়াই থেকে সদ্য তোলা গরম, নরম দুধেল রসগোল্লা।

শনপাপড়ি খাবার

শনপাপড়ি

কুষ্টিয়া · Shon papdi

চিনি, ময়দা আর ঘিয়ের মিহি সুতোর মতো মিষ্টি, ছোট ছোট চৌকো টুকরায়। মুখে দিলেই গলে যায়।

শিঙাড়া হাউসের শিঙাড়া খাবার

শিঙাড়া হাউসের শিঙাড়া

রংপুর · Shingara House Shingara

১৯৬০ সাল থেকে চলা রংপুরের ছোট্ট এক দোকানের মচমচে, ছোট ছোট শিঙাড়া।

শিবগঞ্জের চমচম খাবার

শিবগঞ্জের চমচম

চাঁপাইনবাবগঞ্জ · Shibganj Chomchom

শিবগঞ্জের চমচম। শহরের নামেই যে মিষ্টি চেনে লোকে।

শিবচর ঘাটের ইলিশ খাবার

শিবচর ঘাটের ইলিশ

মাদারীপুর · Shibchar Ghat Hilsa

শিবচরের পুরোনো ফেরিঘাটের হোটেলে গরম ভাতের সঙ্গে পদ্মার ভাজা ইলিশ।

শীতের পিঠা খাবার

শীতের পিঠা

ঠাকুরগাঁও · Winter Pitha

ভাপে আর মাটির খোলায় বানানো চালের পিঠা। উত্তরের কনকনে সকালে গুড় বা ভর্তা দিয়ে খাওয়া।

শেরপুরের ছানার পায়েস খাবার

শেরপুরের ছানার পায়েস

শেরপুর · Sherpur Chhanar Payesh

ঘন মিষ্টি দুধে ছোট ছোট ছানার দানা। শেরপুরের পুরনো আর নামকরা মিষ্টি।

শেরপুরের ডাইলের আমিত্তি খাবার

শেরপুরের ডাইলের আমিত্তি

শেরপুর · Sherpur Dailer Amitti

মাষকলাইয়ের বাটা দিয়ে বানানো জিলাপির মতো প্যাঁচ, রসে ডোবানো। শেরপুরের ঘোষপট্টির দোকানে মেলে।

শ্যামনগরের কাঁকড়া ও চিংড়ি খাবার

শ্যামনগরের কাঁকড়া ও চিংড়ি

সাতক্ষীরা · Shyamnagar crab and shrimp

উপকূলের ঘেরে বড় হওয়া শিলা কাঁকড়া আর বাগদা চিংড়ি, এখানকার হোটেলে ঝাল ঝাল রান্না।

শ্রীমঙ্গলের আনারস খাবার

শ্রীমঙ্গলের আনারস

মৌলভীবাজার · Srimangal Pineapple

শ্রীমঙ্গলের টিলার ঢালে ফলানো মিষ্টি, রসালো আনারস। গরমে বাজারে স্তূপ হয়ে থাকে।

শ্রীমঙ্গলের লেবু খাবার

শ্রীমঙ্গলের লেবু

মৌলভীবাজার · Srimangal Lemon

শ্রীমঙ্গল আর কমলগঞ্জের পাহাড়ি বাগানের রসালো লেবু। দেশের সবচেয়ে বেশি লেবু হয় এখানেই।

সরিষাবাড়ীর প্যারা সন্দেশ খাবার

সরিষাবাড়ীর প্যারা সন্দেশ

জামালপুর · Sarishabari Para Sandesh

ঘন ক্ষীর থেকে বানানো জমাট সন্দেশ। জামালপুরের সবচেয়ে নামকরা মিষ্টি।

সাত রঙের চা খাবার

সাত রঙের চা

মৌলভীবাজার · Seven-Layer Tea

এক গ্লাসে সাতটা আলাদা রঙের স্তর। এই চায়ের জন্ম আর বিক্রি শ্রীমঙ্গলেই।

সাতকরা গরুর মাংস খাবার

সাতকরা গরুর মাংস

সিলেট · Shatkora Beef

সাতকরা দিয়ে ধীরে ধীরে রাঁধা গরুর মাংস। তিতকুটে‑সুগন্ধি এই ফল প্রায় শুধু সিলেটেই মেলে।

সাতক্ষীরার আম খাবার

সাতক্ষীরার আম

সাতক্ষীরা · Satkhira mangoes

হিমসাগরসহ নানা জাতের আম, মৌসুমের একদম শুরুতেই বাজারে চলে আসে। ঘ্রাণে আর মিষ্টিতে জুড়ি নেই।

সাতক্ষীরার সন্দেশ খাবার

সাতক্ষীরার সন্দেশ

সাতক্ষীরা · Satkhira Sandesh

সাতক্ষীরার সেরা মিষ্টি সন্দেশ। শীতে নলেন গুড়ে বানালে তার স্বাদ আরও খোলে।

সাপাহার-পোরশার আম খাবার

সাপাহার-পোরশার আম

নওগাঁ · Mangoes of Sapahar and Porsha

বরেন্দ্রের উঁচু জমিতে সারি সারি নতুন আমবাগান। নওগাঁ এখন দেশের সবচেয়ে বেশি আম হওয়া জেলাগুলোর একটা।

সাব্বীরের বিরিয়ানি খাবার

সাব্বীরের বিরিয়ানি

নওগাঁ · Sabbir's Biryani

নওগাঁ শহরের পুরোনো হোটেলের খাসির বিরিয়ানি আর মোরগ পোলাও। সত্তরের দশক থেকে চলছে।

সামুদ্রিক মাছ ভাজা খাবার

সামুদ্রিক মাছ ভাজা

কক্সবাজার · Beachside Seafood Fry

বরফের ওপর থেকে আস্ত মাছ, কাঁকড়া বা চিংড়ি বেছে দিন, চোখের সামনেই ঝাল মসলায় ভেজে দেবে।

সারিয়াকান্দির লাল মরিচ খাবার

সারিয়াকান্দির লাল মরিচ

বগুড়া · Sariakandi Red Chillies

সারিয়াকান্দির যমুনার চরের লাল মরিচ। মানের দিক থেকে দেশের সেরাগুলোর একটা ধরা হয়।

সিদল খাবার

সিদল

রংপুর · Shidol

ছোট মাছ আর কচুর ডাঁটা দিয়ে বানানো কড়া গন্ধের সিদল। বৃহত্তর রংপুরের মানুষের প্রাণের খাবার।

সিদল ও পাহাড়ি রান্না খাবার

সিদল ও পাহাড়ি রান্না

খাগড়াছড়ি · Sidol and Hill Curries

ঝাঁঝালো গন্ধের গাঁজানো মাছের সিদল। পাহাড়িদের অনেক রান্নার স্বাদ আসে এ থেকেই, সঙ্গে বাঁশকোড়ল আর পাহাড়ি শাক।

সিদ্ধিরগঞ্জের দই ও কাঁচা ছানা খাবার

সিদ্ধিরগঞ্জের দই ও কাঁচা ছানা

নারায়ণগঞ্জ · Siddhirganj Doi and Kacha Chhana

১৯৫০ সাল থেকে চলা এক মিষ্টির দোকানের ঘন জমাট দই আর নরম কাঁচা ছানা।

সিরাজগঞ্জের দুধ, ঘি ও দই খাবার

সিরাজগঞ্জের দুধ, ঘি ও দই

সিরাজগঞ্জ · Milk, Ghee and Doi of the Dairy Belt

শাহজাদপুর আর উল্লাপাড়ার গোচারণ মাঠের টাটকা দুধ, ঘি আর দই।

সিলেটি আখনি খাবার

সিলেটি আখনি

সিলেট · Sylheti Akhni

মাংস আর মসলায় রাঁধা সুগন্ধি ভাত। সিলেটি বাড়িতে উৎসব মানেই আখনি।

সিলেটি ঘরোয়া ভাত-ভর্তা খাবার

সিলেটি ঘরোয়া ভাত-ভর্তা

সিলেট · Sylheti Home-Style Rice Meal

ভাত, ডাল, ফ্রি আলু ভর্তা আর সিলেটি মাছ‑মাংসের তরকারি। জিন্দাবাজারের ব্যস্ত ঘরোয়া রেস্তোরাঁয় চটজলদি পাতে আসে।

সুন্দরবনের মধু খাবার

সুন্দরবনের মধু

খুলনা · Sundarbans honey

ম্যানগ্রোভের ফুল থেকে আসা বুনো মধু। প্রতি বসন্তে মৌয়ালরা বনে ঢুকে সংগ্রহ করেন।

সূর্যপুরী আম খাবার

সূর্যপুরী আম

ঠাকুরগাঁও · Surjapuri Mango

ঠাকুরগাঁও আর উত্তরের শেষ মাথার ছোট, খুব মিষ্টি দেশি আম।

সৈয়দপুরের খাবার খাবার

সৈয়দপুরের খাবার

নীলফামারী · Saidpur's Urdu-Speaking Kitchens

সৈয়দপুরের উর্দুভাষী পরিবারগুলোর কাবাব, পরোটা আর অনেকক্ষণ ধরে রান্না মাংস।

সোনাগাজীর চরের দই খাবার

সোনাগাজীর চরের দই

ফেনী · Sonagazi Buffalo Curd

সোনাগাজীর উপকূলের চরে মহিষের দুধে মাটির হাঁড়িতে পাতা ঘন, টক‑টক দই।

স্বরূপকাঠির পেয়ারা খাবার

স্বরূপকাঠির পেয়ারা

পিরোজপুর · Swarupkathi guava

খালপাড়ের বাগানের কচকচে মিষ্টি পেয়ারা। বর্ষায় দেশের অনেক জায়গায় পেয়ারা যায় এখান থেকেই।

হবিগঞ্জের রসগোল্লা খাবার

হবিগঞ্জের রসগোল্লা

হবিগঞ্জ · Habiganj Rosogolla

হবিগঞ্জ শহরের পুরোনো মিষ্টির দোকানের নরম, তুলতুলে রসগোল্লা, হালকা রসে ডোবানো।

হাইল হাওরের মাছ খাবার

হাইল হাওরের মাছ

মৌলভীবাজার · Hail Haor Fish

হাইল হাওরের বোয়াল, শোল, কই আর ছোট মাছ। শ্রীমঙ্গলের কাছে বরুণা ঘাটে রোজ সকালে ডাকে বিক্রি হয়।

হাওরের তাজা মাছ খাবার

হাওরের তাজা মাছ

সুনামগঞ্জ · Fresh Haor Fish

সকালে ধরা হাওরের মাছ, সাদামাটা রান্না। হাওর এলাকায় এটাই রোজকার বিলাসিতা।

হাওরের মাছ খাবার

হাওরের মাছ

কিশোরগঞ্জ · Haor Fish

বোয়াল, আইড় আর পাঁচমিশালি ছোট মাছ। হাওরপাড়ের রান্নাঘরে সাদামাটা করে রাঁধা।

হাওরের মাছ খাবার

হাওরের মাছ

হবিগঞ্জ · Haor Fish

হাওর থেকে সদ্য ধরা বোয়াল, রুই আর পাঁচমিশালি ছোট মাছ, বানিয়াচংয়ে সাদামাটা রান্না।

হাওরের মাছ ও শুঁটকি খাবার

হাওরের মাছ ও শুঁটকি

নেত্রকোনা · Haor Fish and Shutki

মৌসুমে হাওরের টাটকা মাছ, শীতজুড়ে রোদে শুকানো শুঁটকি। ঝাল দিয়ে রান্না।

হাওরের হাঁসের মাংস খাবার

হাওরের হাঁসের মাংস

কিশোরগঞ্জ · Haor Duck Curry

হাওরে চরে বেড়ানো হাঁসের ঝাল মাংস। শীতে চিতই পিঠার সঙ্গে খাওয়ার মজাই আলাদা।

হাওরের হাঁসের মাংস খাবার

হাওরের হাঁসের মাংস

সুনামগঞ্জ · Haor Duck Curry

হাওরের পানিতে চরে বড় হওয়া হাঁসের ঝাল ঝাল মাংস। হাওরপাড়ের গ্রামে খুব প্রিয়।

হাজারি গুড় খাবার

হাজারি গুড়

মানিকগঞ্জ · Hazari Gur

হরিরামপুরের হালকা রঙের, সুগন্ধি খেজুরের গুড়। জিআই স্বীকৃতি পাওয়া শীতের বিশেষ খাবার।

হাড়িভাঙ্গা আম খাবার

হাড়িভাঙ্গা আম

রংপুর · Haribhanga Mango

রংপুরের নিজের আম। গোলগাল, আঁশ নেই, মিষ্টি। আঁটি পাতলা, শাঁস অনেক।

হাতিয়ার ইলিশ ও নোনা ইলিশ খাবার

হাতিয়ার ইলিশ ও নোনা ইলিশ

নোয়াখালী · Hatiya Hilsa and Nona Ilish

মেঘনার মোহনা আর সাগর থেকে হাতিয়ার ঘাটে নামা টাটকা ইলিশ। আর মাসের পর মাস লবণে জারানো নোনা ইলিশ।

হিদল ভর্তা ও নাগা মরিচ খাবার

হিদল ভর্তা ও নাগা মরিচ

সিলেট · Hidol Bhorta with Naga Chilli

গাঁজানো মাছের ঝাঁঝালো ভর্তা, সঙ্গে সিলেটের নাগা মরিচ। সিলেটি খাবার কেমন হলো, অনেকে এটা দিয়েই বিচার করেন।

হেবাং খাবার

হেবাং

খাগড়াছড়ি · Hebang (Bamboo-Cooked Curry)

বাঁশের চোঙা বা কলাপাতায় ভরে আগুনে রাঁধা মুরগি, মাছ বা ডিম।

হোবা ঘোষের রসগোল্লা খাবার

হোবা ঘোষের রসগোল্লা

রাজশাহী · Hoba Ghosh's Rosogolla

রাজশাহী কোর্টের পাশে প্রায় নব্বই বছরের পারিবারিক রসগোল্লা। লোকে রসে পাউরুটি ডুবিয়ে খায়।

অষ্টগ্রামের পনিরপ্রতীকী ছবি খাবার

অষ্টগ্রামের পনির

কিশোরগঞ্জ · Austagram Paneer

হাওরের গ্রাম অষ্টগ্রামে হাতে চেপে বানানো টাটকা পনির। প্রায় তিনশো বছরের পুরোনো কারিগরি।

আটার ডালপ্রতীকী ছবি খাবার

আটার ডাল

গাইবান্ধা · Atta Dal

গাইবান্ধার পুরোনো দাওয়াতের পদ। আটা বা চালের গুঁড়ায় ঘন করা মাংস, খাওয়া হয় সাদা ভাতের সঙ্গে।

আমসত্ত্বপ্রতীকী ছবি খাবার

আমসত্ত্ব

চাঁপাইনবাবগঞ্জ · Amshotto (Mango Leather)

পাকা আমের রস রোদে শুকিয়ে বানানো আমসত্ত্ব। শিবগঞ্জের গ্রামের মেয়েরা বানান, বিক্রি হয় কানসাটে।

আলু ঘাটিপ্রতীকী ছবি খাবার

আলু ঘাটি

বগুড়া · Aloo Ghati

বগুড়ার দাওয়াতের পদ আলু ঘাটি। হাতে ভাঙা আলু গরুর মাংসে মিশিয়ে রান্না, শেষে পাঁচফোড়নের বাগার।

কাউনের পায়েসপ্রতীকী ছবি খাবার

কাউনের পায়েস

লালমনিরহাট · Kaun Payesh

দুধে জ্বাল দেওয়া কাউনের ঘন পায়েস, উত্তরের চরের স্বাদ।

কালীগঞ্জের ল্যাংচাপ্রতীকী ছবি খাবার

কালীগঞ্জের ল্যাংচা

ঝিনাইদহ · Kaliganj langcha

রসে ডোবানো লম্বাটে, কালচে ভাজা মিষ্টি। কালীগঞ্জের দোকানে দুপুর না গড়াতেই শেষ হয়ে যায়।

কুড়িগ্রামের নদীর মাছপ্রতীকী ছবি খাবার

কুড়িগ্রামের নদীর মাছ

কুড়িগ্রাম · Korti and River Fish

ব্রহ্মপুত্র আর ধরলার কর্তির মতো ছোট নদীর মাছ, টাটকা রাঁধা।

গলদা চিংড়িপ্রতীকী ছবি খাবার

গলদা চিংড়ি

খুলনা · Golda chingri

দক্ষিণ‑পশ্চিমের ঘেরে চাষ করা বড় বড় গলদা চিংড়ি। রান্না হয় নারকেলের দুধে, নয়তো সরষের ঝোলে।

চরের ভুট্টাপ্রতীকী ছবি খাবার

চরের ভুট্টা

কুড়িগ্রাম · Roasted Corn from the Chars

নদীর বালুচরে ফলানো ভুট্টা, কয়লার আগুনে পুড়িয়ে লবণ‑মরিচ মাখানো।

জামালপুরের ছানার পোলাওপ্রতীকী ছবি খাবার

জামালপুরের ছানার পোলাও

জামালপুর · Jamalpur Chhanar Polao

জামালপুরের কম মিষ্টি ছানার মিষ্টান্ন। এলাকার গরুর দুধে বানানো, জ্বাল হয় কাঠের আগুনে।

তোজাহ ও লাকসুপ্রতীকী ছবি খাবার

তোজাহ ও লাকসু

বান্দরবান · Tojah and Laksu

মারমাদের দুই পদ: মরিচ আর চিংড়ির পেস্ট দিয়ে সেদ্ধ সবজির তোজাহ, আর পাহাড়ি মরিচে মুরগির ঝাল লাকসু।

নরসিংদীর সাগর কলাপ্রতীকী ছবি খাবার

নরসিংদীর সাগর কলা

নরসিংদী · Narsingdi Sagar Bananas

জেলার বিশাল কলা এলাকার মিষ্টি, সুগন্ধি সাগর আর অমৃতসাগর কলা।

নাপ্পিপ্রতীকী ছবি খাবার

নাপ্পি

বান্দরবান · Nappi

মাছ আর চিংড়ি গাঁজিয়ে বানানো ঝাঁঝালো পেস্ট। মারমাদের প্রায় সব রান্নায় এটা লাগে।

পাজনপ্রতীকী ছবি খাবার

পাজন

রাঙ্গামাটি · Pajon

নানা রকম সবজি একসঙ্গে রাঁধা চাকমাদের উৎসবের তরকারি। বিজুতে ঘরে আসা প্রত্যেক অতিথিকে খাওয়ানো হয়।

পাবনার ঘিপ্রতীকী ছবি খাবার

পাবনার ঘি

পাবনা · Pabna Ghee

পাবনা–সিরাজগঞ্জের দুধের এলাকার গ্রাম থেকে আসা সুগন্ধি ঘি।

ফরিদপুরের মালাইকারিপ্রতীকী ছবি খাবার

ফরিদপুরের মালাইকারি

ফরিদপুর · Faridpur Malaikari

ঘন মালাইয়ে ডোবানো নরম দুধের মিষ্টি। ফরিদপুরের মিষ্টির মধ্যে সবচেয়ে নামকরা।

বগুড়ার লাচ্ছা সেমাইপ্রতীকী ছবি খাবার

বগুড়ার লাচ্ছা সেমাই

বগুড়া · Bogura Laccha Semai

বগুড়ার সেমাই‑পাড়ার মচমচে, পরতওয়ালা ভাজা সেমাই। ঈদে সারা দেশের পাতে যায়।

বাঁশকোড়লপ্রতীকী ছবি খাবার

বাঁশকোড়ল

বান্দরবান · Bashkorol (Bamboo Shoot)

কচি বাঁশের কোড়ল দিয়ে তরকারি, ভাজি আর স্যুপ, পাহাড়ি পাড়ার রোজকার খাবার।

বিবিখানা পিঠাপ্রতীকী ছবি খাবার

বিবিখানা পিঠা

শরীয়তপুর · Bibikhana Pitha

চালের গুঁড়া, দুধ, ডিম আর গুড়ে বানানো ভারী পিঠা। শীতকালে শরীয়তপুরের ঘরে ঘরে এর কদর।

বেলা বিস্কুটপ্রতীকী ছবি খাবার

বেলা বিস্কুট

চট্টগ্রাম · Bela Biscuit

গোল, শক্ত বিস্কুট। চট্টগ্রামে শতবছরেরও বেশি সময় ধরে বানানো হচ্ছে, চায়ে ডুবিয়ে খাওয়ার জন্য।

বোয়ালমারীর ইলিশ পেটি মিষ্টিপ্রতীকী ছবি খাবার

বোয়ালমারীর ইলিশ পেটি মিষ্টি

ফরিদপুর · Boalmari Ilish Peti Sweet

ইলিশের পেটির মতো দেখতে ক্ষীরের মিষ্টি। বোয়ালমারীর এক পারিবারিক দোকানের তৈরি।

ময়মনসিংহের মালাইকারীপ্রতীকী ছবি খাবার

ময়মনসিংহের মালাইকারী

ময়মনসিংহ · Mymensingh Malaikari

আধখানা ছানার গোল্লায় ঘন ক্ষীরের প্রলেপ। প্রায় একশো বছর আগে ময়মনসিংহ শহরে এর জন্ম।

মলিদাপ্রতীকী ছবি খাবার

মলিদা

বরিশাল · Molida

চালের গুঁড়া, দুধ, নারকেল, আদা আর আখের গুড়ে বানানো ঘন, ঠান্ডা ইফতারের শরবত। বরিশালের পুরোনো চল।

মাদারীপুরের ক্ষীরপুরিপ্রতীকী ছবি খাবার

মাদারীপুরের ক্ষীরপুরি

মাদারীপুর · Madaripur Khirpuri

দুধ জ্বাল দিয়ে ঘন করে বানানো মিষ্টি। মাদারীপুরের নাম শুনলে এটাই আগে মনে আসে।

মুন্ডিপ্রতীকী ছবি খাবার

মুন্ডি

বান্দরবান · Mundi

টক‑ঝাল ঝোলে নরম চালের নুডলস। বান্দরবানের রাস্তার পরিচিত নাশতা।

রসমঞ্জরীপ্রতীকী ছবি খাবার

রসমঞ্জরী

গাইবান্ধা · Rosh Monjori

গাইবান্ধার নিজস্ব মিষ্টি। ছোট ছোট ছানার গুলি, ডোবানো ঘন জ্বাল দেওয়া দুধে।

রাখাইন খাবার ও বার্মিজ আচারপ্রতীকী ছবি খাবার

রাখাইন খাবার ও বার্মিজ আচার

কক্সবাজার · Rakhine Food and Burmese Pickles

রাখাইনদের দোকানে মুন্ডি, বিন্নি চালের ভাত আর স্কুইডের সালাদ। সঙ্গে বার্মিজ মার্কেটের আচার।

রাজবাড়ীর জামপ্রতীকী ছবি খাবার

রাজবাড়ীর জাম

রাজবাড়ী · Rajbari Jamun

বেগুনি‑কালো জাম। গরমের শুরুতে পাকে, আর টনে টনে চলে যায় ঢাকায়।

লক্ষ্মীপুরের সুপারিপ্রতীকী ছবি খাবার

লক্ষ্মীপুরের সুপারি

লক্ষ্মীপুর · Betel Nut (Supari)

গ্রামের পর গ্রাম লম্বা সুপারিগাছের সারি। দেশের সুপারির বড় জোগান আসে লক্ষ্মীপুর থেকেই।

শোলকাপ্রতীকী ছবি খাবার

শোলকা

রংপুর · Sholka

তেল‑মসলা ছাড়া, এক চিমটি সোডা দিয়ে পাটশাক আর অন্য শাকের পাতলা তরকারি। বৃহত্তর রংপুরের ঘরের খাবার।

সাবিত্রী মিষ্টিপ্রতীকী ছবি খাবার

সাবিত্রী মিষ্টি

মেহেরপুর · Sabitri

গাঢ় বাদামি, ঘন দুধের মিষ্টি। মেহেরপুরে প্রায় একশো বছর ধরে বানানো হচ্ছে।

সিরাজগঞ্জের পানতোয়াপ্রতীকী ছবি খাবার

সিরাজগঞ্জের পানতোয়া

সিরাজগঞ্জ · Sirajganj Pantua

গাঢ় বাদামি রঙের রসে ডোবা ভাজা মিষ্টি। সিরাজগঞ্জের এই মিষ্টির গল্প এনায়েতপুর গ্রামকে ঘিরে।