নবাবগঞ্জ জাতীয় উদ্যান
Nawabganj National Park
দিনাজপুরের দক্ষিণে নবাবগঞ্জ শহরের গা ঘেঁষে বিশাল শাল‑সেগুনের বন।
স্থানীয়রা বলেন নবাবগঞ্জের শালবাগান। উপজেলা সদর থেকে এক কিলোমিটারের মতো উত্তর‑পশ্চিমেই বন শুরু, আয়তন প্রায় ৫১৭ হেক্টর। ২০১০ সালে একে জাতীয় উদ্যান ঘোষণা করা হয়। শাল আর সেগুনই বেশি, সঙ্গে গামারি, জাম, আকাশমণি। কিছু গাছের গায়ে অর্কিডও চোখে পড়ে। বনবিড়াল, মেছোবিড়াল, খেঁকশিয়াল আর নানা পাখি থাকে, যদিও এদের ডাক শোনার সম্ভাবনাই বেশি। স্বপ্নপুরী আর সীতাকোট বিহার মিলিয়ে এক দিনে পুরো উপজেলা ঘুরে আসা যায়।
কীভাবে যাবেন
দিনাজপুর থেকে বাসে নবাবগঞ্জ উপজেলা সদর। সেখান থেকে বন মাত্র এক কিলোমিটারের মতো, হেঁটে বা ভ্যানে যাওয়া যায়।
জেনে রাখুন
পাখি দেখতে চাইলে সকালে হাঁটুন। মূল পথ ছেড়ে ভেতরে ঢুকবেন না।